ভূমিহীনদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অভিযোগ
ভোলার চরফ্যাশনে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধের ঢালে সরকারি জমিতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন ২৬টি ভূমিহীন পরিবার। তবে ওই জমি নিজের নামে বন্দোবস্ত নেওয়া হয়েছে দাবি করে পরিবারগুলোর কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ উঠেছে চরফ্যাশন সরকারি কলেজের প্রভাষক খন্দকার রেজাউল করিমের বিরুদ্ধে।



