ব্যবসায়ীকে কুপিয়ে গ্রেপ্তার যুবক, বাড়ি থেকে অস্ত্র-গুলি উদ্ধার
চট্টগ্রামের রাউজানে ফেসবুক পোস্ট ও জমি নিয়ে বিরোধের জেরে ব্যবসায়ী সাইফুদ্দিন মুরাদকে ছুরিকাঘাতের ঘটনায় সাব্বির হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি থেকে দুটি এলজি, একটি রিভলবার, সাতটি কার্তুজসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।


