অস্বাস্থ্যকর ও বাসি খাবারে জরিমানা গুনল কক্সবাজারের কাসুন্দি ও জামান হোটেল
কক্সবাজারে অস্বাস্থ্যকর ও বাসি খাবার পরিবেশন, ভেজাল ঘি উৎপাদনসহ নানা অনিয়মে চার প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। চৌরঙ্গী বেকারি ও কাসুন্দি রেস্তোরাঁর বিরুদ্ধে নিয়মিত মামলা হবে বলে জানিয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।



