নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে সুইজারল্যান্ডে পুরুষদের বিক্ষোভ
নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে সুইজারল্যান্ডের রাজধানী বার্নে বিক্ষোভ করেছেন শত শত পুরুষ। এসব সহিংসতা ও বিদ্বেষ মোকাবিলায় পুরুষদের আরও কার্যকর ভূমিকা পালন করা প্রয়োজন বলে জানিয়েছেন তাঁরা।

