খাজার বই প্রকাশের পর অস্ট্রেলিয়ার অধিনায়কের সঙ্গে স্ত্রীর ঝগড়া
উসমান খাজার আত্মজীবনীমূলক বই ‘সবর’ প্রকাশের পরই উত্তাল অস্ট্রেলিয়ার ক্রিকেট। টালমাটাল হওয়ার কারণ মূলত ২০১৮ সালের আলোচিত ‘স্যান্ডপেপারগেট’ কেলেঙ্কারি। কেপটাউনের নিউল্যান্ডসে ঘটে যাওয়া বল টেম্পারিংয়ের ভেতরের খবর ফাঁস হওয়ার প্রভাব পড়েছে অস্ট্রেলিয়ার বর্তমান অধিনায়ক প্যাট কামিন্সের ব্যক্তিগত জীবনেও।


