রাজশাহীতে ডেঙ্গুতে নারীর মৃত্যু, হাসপাতালে ১৭৯
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে। তাঁর নাম মোছা. বুলু (৪০)। রাজশাহী নগরের দরগাপাড়া এলাকার বাসিন্দা তিনি। গত মঙ্গলবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে গতকাল বুধবার হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।


