পাওনা টাকা চাইতে গিয়ে মারধরে প্রাণ গেল মুদি দোকানির, আটক ১
দিনাজপুরের ফুলবাড়ীতে দোকানের বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে মারধরে মুদি দোকানি জাকিরুল ইসলামের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর স্ত্রী চারজনের নামোল্লেখসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।

