রাজধানীর উত্তরখানে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার
রাজধানীর উত্তরখানের হেলাল মার্কেট এলাকার একটি বাসা থেকে সানজিদা আক্তার ইমা (২২) নামের এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক কলহের জেরে গলায় ওড়না পেঁচিয়ে তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।



