ফেরিতে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা দুর্বৃত্তদের
বরগুনার আমতলীতে পায়রা নদীতে চলাচলকারী ইউটিলিটি টাইপ-৫০ নম্বর ফেরির ইঞ্জিন কভারে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা হয়েছে বলে অভিযোগ উঠেছে। রোববার দিবাগত রাতে ঘটনার পর সোমবার আমতলী থানায় লিখিত অভিযোগ দিয়েছে ফেরি কর্তৃপক্ষ।



