চিকিৎসার জন্য অনুমতি ছাড়াই বিদেশে পাঠানো যাবে ৩০ হাজার ডলার
বিদেশে চিকিৎসার জন্য বাংলাদেশ ব্যাংকের আগাম অনুমতি ছাড়াই বৈদেশিক মুদ্রা পাঠানোর সীমা দ্বিগুণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো আগাম অনুমতি ছাড়াই চিকিৎসার জন্য সর্বোচ্চ ৩০ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা ছাড় করতে পারবে।



