পতেঙ্গায় পোশাকশ্রমিকদের বহনকারী দুই বাসের সংঘর্ষ, চালক নিহত
চট্টগ্রাম নগরের ইপিজেড এলাকায় পোশাক শ্রমিকদের বহনকারী দু’টি বাসের মধ্যে সংঘর্ষে একজন নিহত ও অন্তত ১০ থেকে ১৫ জন আহত হয়েছেন। আজ সোমবার সকাল ১০টার দিকে পতেঙ্গা থানার নতুন ব্রিজ এলাকার সড়কে এ দুর্ঘটনা ঘটে।


