সেনাসদস্য তিতাস হত্যার ঘটনায় ৪ দিন পর মামলা, গ্রেপ্তার ৬
টেকনাফের হ্নীলার রঙ্গিখালী পাহাড়ে মানবপাচারকারীদের গুলিতে সেনাসদস্য মো. তিতাস শেখ নিহতের ঘটনায় ২৭ জনের নাম উল্লেখসহ ৪৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। প্রধান আসামি মোহাম্মদসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।



