পশ্চিমবঙ্গে পূজামণ্ডপে অগ্নিকাণ্ডের ভিডিওকে যশোরে সাম্প্রদায়িক হামলা বলে প্রচার
গতকাল রোববার (৮ নভেম্বর) হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্যামাপূজা (কালীপূজা) ও দীপাবলি উদ্যাপিত হয়েছে। এ উৎসবকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে, ‘বাংলাদেশের যশোর জেলার কালীরবাজারে কালীপূজার মণ্ডপে আগুন দিয়েছে জঙ্গিরা’।



