ভারতীয় সিগারেট জব্দের সময় চোরাকারবারিদের হামলা, আত্মরক্ষায় বিজিবির ফাঁকা গুলি
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে ৩ লাখ ৪৫ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় চোরাকারবারিদের হামলার মুখে আত্মরক্ষার্থে এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন বিজিবি সদস্যরা।



