ইব্রাহিম গোল করবেন ভাবেননি বাংলাদেশ কোচ
ভুটান ম্যাচে ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ হঠাৎ স্ট্রাইকার বনে যাওয়ায় আলোচনা-সমালোচনার শেষ নেই। তবে শেষ পর্যন্ত সব আলোচনা কেড়ে নিয়েছেন মোহাম্মদ ইব্রাহিম। তাঁর একমাত্র গোলে ভর করে সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানকে হারিয়েছে বাংলাদেশ।


