শ্রীকৃষ্ণকে ‘বাঁকা’ বলায় বাগেশ্বর বাবার বিরুদ্ধে মানহানির মামলা
শ্রীকৃষ্ণকে নিয়ে কটূক্তি ও মানহানিকর মন্তব্যের অভিযোগে ‘বাগেশ্বর ধাম’-এর প্রধান পুরোহিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর (বাগেশ্বর বাবা) বিরুদ্ধে উত্তর প্রদেশের আগ্রার একটি আদালতে ফৌজদারি মানহানির মামলা করা হয়েছে।

