বিনা খরচে স্নাতকোত্তর পড়ার সুযোগ
সুইডেনে স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ অর্থায়নে বৃত্তি দিচ্ছে দেশটির সরকার। সুইডিশ ইনস্টিটিউট (এসআই) পরিচালিত ‘এসআই স্কলারশিপ ফর গ্লোবাল প্রফেশনালস ২০২৭’-এর আওতায় বিশ্বের ৪২টি দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
