ইউক্রেনে রুশ হামলায় নিহত বেড়ে ৪০, মস্কো–কিয়েভ আলোচনা ১০ নভেম্বর
ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিঝঝিয়া অঞ্চলে এক ত্রাণকেন্দ্রে রাশিয়ার হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে। গতকাল বুধবার নিহতের সংখ্যা বৃদ্ধির তথ্য জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

