ফেনীতে অস্ত্রের মুখে শুঁটকিবোঝাই কাভার্ড ভ্যান ছিনতাই, গ্রেপ্তার ৪
চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জ যাওয়ার পথে ফেনীতে অস্ত্রের মুখে শুঁটকিবোঝাই একটি কাভার্ড ভ্যান ছিনতাইয়ের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় কুমিল্লা থেকে পরিত্যক্ত অবস্থায় কাভার্ড ভ্যান এবং জামালপুর থেকে ১৬০ বস্তা শুঁটকি উদ্ধার করা হয়।



