কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন: বেসরকারি ঋণপ্রবাহ তিন দশকের মধ্যে সর্বনিম্নে
দীর্ঘদিনের অর্থনৈতিক অনিশ্চয়তায় দেশের বেসরকারি খাতে বিনিয়োগ প্রায় থমকে গেছে। এতে নতুন বিনিয়োগ তো দূরের কথা, পুরোনো ব্যবসা সম্প্রসারণেও আগ্রহ হারাচ্ছেন উদ্যোক্তা ও ব্যবসায়ীরা।


