নরসিংদীতে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী পালিত
নরসিংদীর রায়পুরায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী। ১৯৪১ সালের ২৯ অক্টোবর পুরান ঢাকার আগা সাদেক রোডের পৈতৃক বাড়ি ‘মোবারক লজে’ জন্মগ্রহণ করেন মতিউর রহমান।



