ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বেলা ২টা পর্যন্ত ৫১ শতাংশ ভোট পড়েছে
ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লী) আসনের উপনির্বাচনে বিচ্ছিন্ন দুই-একটি ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া এই নির্বাচনে বেলা দুইটা পর্যন্ত ১৮৫টি কেন্দ্রে মোট ৫১ শতাংশ ভোট পড়েছে (কাস্ট) হয়েছে বলে জানিয়েছেন জেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা আনোয়ার হোসেন।




