১ নভেম্বর থেকে আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চট্টগ্রাম কাস্টম হাউসের কার্যক্রম
চট্টগ্রাম কাস্টম হাউসের কার্যালয় ১ নভেম্বর থেকে অস্থায়ীভাবে আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে স্থানান্তর শুরু হবে। প্রথম ধাপে সাতটি গ্রুপ কাজ শুরু করবে। পুরো কার্যক্রম ১ ডিসেম্বর থেকে সেখানে পরিচালনার কথা রয়েছে।


