গরীবের কোটি টাকা লোপাট, ১৩ জনের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা
চট্টগ্রামের মিরসরাইয়ের করেরহাট ইউনিয়ন পরিষদে অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচি ও ১ শতাংশ করের ৯০টি প্রকল্পে ১ কোটি ১৮ লাখ ৬৮ হাজার ৫৮৩ টাকা আত্মসাতের অভিযোগে সাবেক চেয়ারম্যান, ইউপি সদস্য ও প্রকৌশলীসহ ১৩ জনের বিরুদ্ধে পৃথক দুই মামলা করেছে দুদক।




