রামুতে ধানখেত থেকে হাতি তাড়াতে গিয়ে কৃষকের মৃত্যু
কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের মইত্যাতলী এলাকায় ধানখেত থেকে বন্যহাতি তাড়াতে গিয়ে আব্দুর রশিদ ওরফে খুইল্যা মিয়া নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে হাতির আক্রমণে ঘটনাস্থলেই তিনি মারা যান।



