সৈয়দ শাকিলের প্রথম সিনেমায় শরিফুল রাজ
দীর্ঘদিন ধরে নাটক নির্মাণ করছেন সৈয়দ শাকিল। বানিয়েছেন ‘ছায়াবাজি’ ও ‘ইউএনও স্যার’ নামের দুটি ওয়েব ফিল্ম। এবার তিনি নির্মাণ করতে যাচ্ছেন পূর্ণদৈর্ঘ্য সিনেমা। নিজের প্রথম সিনেমায় নায়ক হিসেবে বেছে নিয়েছেন শরিফুল রাজকে।




