মাদারীপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইতালিপ্রবাসী নিহত
মাদারীপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তানভীর হাওলাদার (২৫) নামে এক ইতালিপ্রবাসী মারা গেছেন। আজ বুধবার রাত পৌনে ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে এই দুর্ঘটনা ঘটেছে।




