বাগেরহাটে বাংলালিংকের বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে টাকা-সিম ছিনতাই
বাগেরহাটে মো. আল আমিন ইসলাম (৩০) নামের বাংলালিংকের এক বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে নগদ টাকা ও সিম কার্ড ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ বুধবার বিকেলে বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের কাঁঠালতলা ফুটবল মাঠের সামনের সড়কে এ ঘটনা ঘটে।




