কেয়ার বাংলাদেশের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ পাবে ২ লাখ ৪৫ হাজার তরুণ
শিক্ষা, কর্মসংস্থান বা প্রশিক্ষণে নেই (নিট) এমন ২ লাখ ৪৫ হাজার তরুণকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেবে কেয়ার বাংলাদেশ। ইকোনমিক অ্যাকসিলারেশন অ্যান্ড রেজিলিয়েন্স ফর নিট (আর্ন) প্রকল্পের আওতায় ১৮ থেকে ৩৫ বছর বয়সী যুব নারী ও পুরুষদের জন্য এ কর্মসূচি শুরু হয়েছে।


