ধর্ষণে অন্তঃসত্ত্বা শিশুছাত্রী, সব সম্পদের বিনিময়ে মামলা থেকে মুক্তি চান মাদ্রাসাশিক্ষক
যুক্তিতর্ক চলাকালে বিচারকের অনুমতি নিয়ে কথা বলার সুযোগ চান অভিযুক্ত মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগর। তিনি জানান, তাঁর ১২–১৫ শতাংশ জমি রয়েছে। মামলা থেকে মুক্তি পেতে জমিসহ জীবনের সব সম্পদের বিনিময়েও রাজি বলে জানান তিনি।



