ইউরোপের নেতারা ‘রাজনৈতিক মর্ষকামী’: লাভরভ
ইউরোপীয় নেতাদের ‘পলিটিক্যাল ম্যাসোকিস্ট’ বা ‘রাজনৈতিক আত্মনিপীড়ক/মর্ষকামী’ বলে আখ্যা দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। তাঁর অভিযোগ, ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে পরাজিত করার লক্ষ্য অর্জন করতে গিয়ে ইউরোপীয় নেতারা নিজেদের নাগরিকদের কল্যাণ বিসর্জন দিচ্ছেন।




