এইমাত্র পাওয়া

২০২৬ সালের মাদ্রাসার ছুটির তালিকা প্রকাশ: মোট ছুটি ৭০ দিন

২০২৬ শিক্ষাবর্ষের সরকারি আলিয়া মাদ্রাসা এবং বেসরকারি (স্বতন্ত্র ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল) মাদ্রাসাগুলোর জন্য ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি অনুমোদন করেছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। ২০২৬ সালে মাদ্রাসাগুলোতে মোট ৭০ দিন ছুটি থাকবে।

সম্প্রতি মন্ত্রণালয়ের মাদ্রাসা শাখা-১ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই ছুটির তালিকা প্রকাশ করা হয়। প্রজ্ঞাপনে জানানো হয়েছে, দেশের ০৩টি সরকারি আলিয়া মাদ্রাসা এবং সকল বেসরকারি মাদ্রাসা এই ছুটির তালিকার অন্তর্ভুক্ত থাকবে।

উল্লেখযোগ্য ছুটির তালিকা: তালিকা অনুযায়ী, দীর্ঘতম ছুটি থাকছে পবিত্র রমজান, শবে কদর, ঈদুল ফিতর এবং স্বাধীনতা দিবস উপলক্ষে। ১৫ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত টানা ৩০ দিন মাদ্রাসা বন্ধ থাকবে। এছাড়া পবিত্র ঈদুল আযহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে ২৪ মে থেকে ১১ জুন পর্যন্ত ১৫ দিনের ছুটির ঘোষণা দেওয়া হয়েছে।

শীতকালীন অবকাশ, বিজয় দিবস ও যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে ১৩ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত ১০ দিনের ছুটি বরাদ্দ করা হয়েছে।

অন্যান্য প্রধান ছুটিগুলো হলো:

  • শবে মিরাজ: ১৭ জানুয়ারি (১ দিন)

  • শবে বরাত: ৪ ও ৫ ফেব্রুয়ারি (২ দিন)

  • বাংলা নববর্ষ: ১৪ এপ্রিল (১ দিন)

  • মে দিবস: ১ মে (১ দিন)

  • বুদ্ধ পূর্ণিমা: মে মাসে (১ দিন)

  • হিজরি নববর্ষ: ১৬ জুন (১ দিন)

  • আশুরা: ২৬ জুন (১ দিন)

  • জুলাই গণঅভ্যুত্থান দিবস: ৫ আগস্ট (১ দিন)

  • আখেরী চাহার সোম্বা: ১২ আগস্ট (১ দিন)

  • ঈদে মিলাদুন্নবী (সা.): ২৬ ও ২৭ আগস্ট (২ দিন)

  • জন্মাষ্টমী: ৪ সেপ্টেম্বর (১ দিন)

  • ফাতেহা-ই-ইয়াজদাহম: ২৪ সেপ্টেম্বর (১ দিন)

  • দুর্গাপূজা: ২০ থেকে ২২ অক্টোবর (৩ দিন)

এছাড়া প্রতিষ্ঠান প্রধানের হাতে সংরক্ষিত ৩ দিনের ছুটি রাখা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে যে, তালিকার যেসব ছুটির পাশে তারকা চিহ্ন (*) রয়েছে, সেই ছুটিগুলো চাঁদ দেখার ওপর নির্ভরশীল। জাতীয় দিবসগুলো মাদ্রাসাগুলোতে যথাযথ মর্যাদায় পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

২০২৬ শিক্ষাবর্ষের সরকারি আলিয়া মাদ্রাসা এবং বেসরকারি (স্বতন্ত্র ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল) মাদ্রাসাগুলোর জন্য ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি অনুমোদন করেছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। ২০২৬ সালে মাদ্রাসাগুলোতে মোট ৭০ দিন ছুটি থাকবে।

সম্প্রতি মন্ত্রণালয়ের মাদ্রাসা শাখা-১ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই ছুটির তালিকা প্রকাশ করা হয়। প্রজ্ঞাপনে জানানো হয়েছে, দেশের ০৩টি সরকারি আলিয়া মাদ্রাসা এবং সকল বেসরকারি মাদ্রাসা এই ছুটির তালিকার অন্তর্ভুক্ত থাকবে।

উল্লেখযোগ্য ছুটির তালিকা: তালিকা অনুযায়ী, দীর্ঘতম ছুটি থাকছে পবিত্র রমজান, শবে কদর, ঈদুল ফিতর এবং স্বাধীনতা দিবস উপলক্ষে। ১৫ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত টানা ৩০ দিন মাদ্রাসা বন্ধ থাকবে। এছাড়া পবিত্র ঈদুল আযহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে ২৪ মে থেকে ১১ জুন পর্যন্ত ১৫ দিনের ছুটির ঘোষণা দেওয়া হয়েছে।

শীতকালীন অবকাশ, বিজয় দিবস ও যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে ১৩ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত ১০ দিনের ছুটি বরাদ্দ করা হয়েছে।

অন্যান্য প্রধান ছুটিগুলো হলো:

শবে মিরাজ: ১৭ জানুয়ারি (১ দিন)

শবে বরাত: ৪ ও ৫ ফেব্রুয়ারি (২ দিন)

বাংলা নববর্ষ: ১৪ এপ্রিল (১ দিন)

মে দিবস: ১ মে (১ দিন)

বুদ্ধ পূর্ণিমা: মে মাসে (১ দিন)

হিজরি নববর্ষ: ১৬ জুন (১ দিন)

আশুরা: ২৬ জুন (১ দিন)

জুলাই গণঅভ্যুত্থান দিবস: ৫ আগস্ট (১ দিন)

আখেরী চাহার সোম্বা: ১২ আগস্ট (১ দিন)

ঈদে মিলাদুন্নবী (সা.): ২৬ ও ২৭ আগস্ট (২ দিন)

জন্মাষ্টমী: ৪ সেপ্টেম্বর (১ দিন)

ফাতেহা-ই-ইয়াজদাহম: ২৪ সেপ্টেম্বর (১ দিন)

দুর্গাপূজা: ২০ থেকে ২২ অক্টোবর (৩ দিন)

এছাড়া প্রতিষ্ঠান প্রধানের হাতে সংরক্ষিত ৩ দিনের ছুটি রাখা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে যে, তালিকার যেসব ছুটির পাশে তারকা চিহ্ন (*) রয়েছে, সেই ছুটিগুলো চাঁদ দেখার ওপর নির্ভরশীল। জাতীয় দিবসগুলো মাদ্রাসাগুলোতে যথাযথ মর্যাদায় পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *