প্রাথমিক বৃত্তি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন
২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, আগামী ২৮ ডিসেম্বর পরীক্ষা শুরু হবে। টানা চারদিন এ পরীক্ষা চলবে। ৩১ ডিসেম্বর বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে শেষ হবে বৃত্তি পরীক্ষা।



