আ’লীগ অবরোধকারীদের ধন্যবাদ দিয়ে ওসি বললেন, ‘আপনারা সাকসেস’
আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিতে অংশ নেওয়া বিক্ষোভকারীদের ধন্যবাদ জানিয়েছেন মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম। একই সঙ্গে স্থানীয় সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া আওয়ামী লীগের ভোটে নির্বাচিত হয়েছেন উল্লেখ করে দলটির নেতাকর্মীদের হয়রানি না করার কথাও বলেছেন তিনি।


