পেছনের তাঁবুতে সন্তান জন্ম দিয়ে মঞ্চে ফিরেছিলেন ভিতাবাই
সন্তান জন্ম দেওয়ার পরপরই মঞ্চে ফিরেছিলেন তিনি। দর্শক অপেক্ষা করছিলেন তার জন্য। তাই মঞ্চের আড়ালে সন্তান জন্ম দিয়ে নবজাতক কোলে নিয়েই আবার দর্শকের সামনে হাজির হন। তিনি ভারতের মহারাষ্ট্রের লোকনাট্যশিল্পী ভিতাবাই নারায়ণগাঁওকর।
