নজরুলের গানে গানে মুখর গুলশান লেকপার্ক
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান ঘিরে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গুলশান সোসাইটি লেকপার্কে বসে শিল্পী ও সংগীতপ্রেমীদের মিলনমেলা। প্রেম, প্রকৃতি, মানবতা, সাম্য আর দ্রোহের নানা অনুষঙ্গ নিয়ে একের পর এক গান পরিবেশনায় মুখর হয়ে ওঠে পার্কের মুক্তমঞ্চ।



