টেকনাফে আইইডি তৈরির সরঞ্জাম, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার, আটক ২
কক্সবাজারের টেকনাফ সীমান্তে নাশকতার পরিকল্পনা নস্যাৎ করার কথা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিশেষ কৌশলে পরিবহনের সময় বিপুল পরিমাণ বিস্ফোরক, ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) তৈরির সরঞ্জাম, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে সংস্থাটি।


