এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে ১ হাজার ৩০০ মিটার বাঁধ নির্মাণ
নদীভাঙনে একের পর এক বসতভিটা ও ফসলি জমি নদীতে বিলীন হলেও কার্যকর কোনো উদ্যোগ মেলেনি প্রশাসনের পক্ষ থেকে। তাই শেষ পর্যন্ত নিজেদের ঘরবাড়ি ও জমি রক্ষায় স্বেচ্ছাশ্রম ও আর্থিক সহয়তায় নিজেরাই বাঁধ নির্মাণে নেমেছেন দলবেঁধে।

