রাউজানে প্রবাসীর কাছে চাঁদা না পেয়ে হামলা
চট্টগ্রামের রাউজানে দফায় দফায় চাঁদা দাবি ও হুমকির পর এক প্রবাসী ও তাঁর পরিবারের সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। গত রোববার রাতে উপজেলার উরকিরচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মীর আহম্মেদ হাজীবাড়ির মীর আহম্মেদের বসতঘরের সামনে এ ঘটনা ঘটে।



