কালিয়াকৈরে ফের কাভার্ড ভ্যানে আগুন
গাজীপুরের কালিয়াকৈরে দুই যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনার তিন ঘণ্টা পর মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা আরেকটি কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পশ্চিম চান্দরা এলাকায় এ ঘটনা ঘটে।


