গরম ইস্ত্রি দিয়ে শিক্ষার্থীকে ছ্যাঁকা, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
গাজীপুরের টঙ্গীতে একটি মাদ্রাসায় ওসমান গনি নাঈম নামে ৯ বছর বয়সী এক শিক্ষার্থীকে গরম ইস্ত্রি দিয়ে ছ্যাঁকা দেওয়ার অভিযোগ উঠেছে। রোববার রাতে চেরাগ আলী এলাকায় মিফতাহুল মাদ্রাসায় ঘটনাটি ঘটে।



