১২ দফা দাবিতে ব্যাটারিচালিত রিকশাচালকদের সমাবেশ
ঢাকার বিভিন্ন এলাকায় সোমবার সকাল থেকে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন রিকশানির্ভর যাত্রীরা। কোথাও কোথাও প্যাডেলচালিত রিকশা চলতে দেখা গেলেও ব্যাটারিচালিত রিকশা না পেয়ে বিপাকে পড়েছেন অনেকে।



