পুরোনো ব্যর্থতা শুধরে নেওয়ার কঠিন পরীক্ষায় বিশ্বনেতারা
ভূমধ্যসাগরের গাঢ় নীল জলরাশি। একদিকে বিস্তৃত সমুদ্র, অন্যদিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা তাউরুস পর্বতমালা। পাহাড়ের বুক চিরে নেমে আসা জলপ্রপাত মিশেছে সাগরে। সমুদ্রসৈকতের পাশে সারি সারি হোটেল, রিসোর্ট আর পর্যটকের আনাগোনা।



