গ্রেপ্তার আওয়ামী লীগ নেতাকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিল সহযোগীরা
সিলেটের জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) উপদপ্তর সম্পাদক ও জেলা ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া মাহমুদকে গ্রেপ্তারের পর পুলিশের কাছ থেকে তাঁকে ছিনিয়ে নিয়ে গেছে সহযোগীরা।
