মিরপুর বিআরটিএতে অভিযান, দুই দালালের কারাদণ্ড
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মিরপুর কার্যালয়ে দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় তিনজনকে আটক করা হয়। তাঁদের মধ্যে দুজনকে এক মাস করে কারাদণ্ড এবং অপর একজনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


