তিন দিনব্যাপী বারভিডা কার এক্সপো শুরু
রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে বারভিডা কার এক্সপো ২০২৬। রিকন্ডিশন্ড গাড়ি আমদানিকারকদের সংগঠন বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন (বারভিডা) তিন দিনব্যাপী এই প্রদর্শনীর আয়োজন করেছে।
