ধারাবাহিক পতনের পর ঊর্ধ্বমুখী সূচক
ধারাবাহিক পতনের পর গত দুদিনে বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ার। তাতে সূচক এবং লেনদেনেও উল্লেখযোগ্য উন্নতি দেখা গেছে। গতকাল বৃহস্পতিবার দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইতে ১৯ শতাংশ শেয়ারের দর কমার বিপরীতে ৬৯ শতাংশের দর বেড়েছে।



