ট্রাম্প কি আবার অভিশংসনের মুখে পড়তে পারেন
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় জয় পেয়েছে ডেমোক্রেটিক পার্টি। আগামী জানুয়ারিতে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ পেতে যাচ্ছে দলটি। এর ফলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মেয়াদের শেষ দুই বছর কংগ্রেসের দুই কক্ষের সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাটদের মোকাবিলা করে কাটাতে হবে।
