একটি ফুটবলের ব্যবচ্ছেদ
ফুটবল এমন এক আশ্চর্য বস্তু, যার পেছনে পৃথিবীর কোটি কোটি মানুষ ছোটে, অথচ কাছে পেলেই লাথি মারে। তাকে নিয়ে কারও উচ্ছ্বাসের শেষ নেই, কারও আবার অভিযোগের অন্ত নেই। বিষয়টি নিয়ে দীর্ঘ গবেষণার পর ফুটবলবিশারদেরা দুটি দলে বিভক্ত হয়ে পড়েছেন—আশাবাদী ও নৈরাশ্যবাদী।



