‘সরি’ বললেই কি সব সমস্যার সমাধান হয়ে যায়
ধরা যাক, ধানমন্ডির একটি ক্যাফেতে দুপুরে দেখা করার কথা ছিল মিথিলা আর তাঁর বন্ধু সাদিয়ার। মিথিলা এক ঘণ্টা বসে থাকলেন, সাদিয়া এলেন না। পরে ফোনে এক লাইনে বললেন, ‘সরি রে, ভুলে গিয়েছিলাম!’ তারপর অন্য প্রসঙ্গে চলে গেলেন।

